সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৫১ এএম
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ প্রবল ঝড় ও বৃষ্টি নিয়ে হংকং ও তাইওয়ানে আঘাত হেনেছে। এতে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের।
তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, টাইফুনের প্রভাবে হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে শহরের ওপর দিয়ে বয়ে গেছে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে তাইওয়ানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্যদিকে, হংকংয়ে কর্তৃপক্ষ নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। টাইফুনের কারণে উত্তাল ঢেউ শহরের পূর্ব ও দক্ষিণ উপকূল তছনছ করে দিয়েছে এবং কিছু রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে।
ঘূর্ণিঝড়টি এখন চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের দিকে এগোচ্ছে, যা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন