সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৩৩ পিএম
ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণের ইলাত বন্দরে আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।স্থানীয় গণমাধ্যম এবং ইসরাইলি সেনাবাহিনীর
বিবৃতি থেকে জানা গেছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সেখানে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। ড্রোনটি একটি পর্যটন এলাকায় আঘাত হানে, যার ফলে সেখানে আগুন লেগে যায়।সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলের 'আয়রন ডোম' প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে আটকাতে ব্যর্থ হয়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জানা যায়, আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জন স্প্লিন্টারের আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন। আরও কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইলাত বন্দরটি দীর্ঘদিন ধরেই ইয়েমেনি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনীর একটি ড্রোন ইলাতের একটি হোটেলে আঘাত হেনেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন