বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২০২৬ সালে রমজান ও ঈদ কবে? সম্ভাব্য তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫২ পিএম

২০২৬ সালে রমজান ও ঈদ কবে? সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি - সংগৃহীত

আর মাত্র চার মাস পরেই শুরু হতে যাচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। এরই মধ্যে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজান শুরু এবং ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইব্রাহিম আল-জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে। কিন্তু সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটিও অস্ত যাওয়ায় তা খালি চোখে দৃশ্যমান হবে না। ফলে, ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং ১৯ ফেব্রুয়ারি, বুধবার, থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সেই হিসাবে, রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার।আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার জন্য আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈঠকে বসবে।

সাধারণত, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সেই অনুযায়ী, বাংলাদেশে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম রোজা এবং ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সকল তারিখই চাঁদ দেখার ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল।