বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,

স্কয়ার ফার্মায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৪:৪২ পিএম

স্কয়ার ফার্মায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি :সংগ্রহীত

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের এগ্রোভেট ডিভিশনের অধীনে ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

গত ৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় বাস্তব দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

নির্বাচিত কর্মীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক মূল বেতন ছাড়াও প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহীদের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।