রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৩:৪৩ পিএম

হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর মিজানুল ইসলাম আশা করছেন, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে।

বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশার কথা জানান।প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আসামিপক্ষের লোকজন নানা ধরনের প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

তবে তিনি দৃঢ়ভাবে বলেন, বিচার তার নিজস্ব গতিতেই চলবে এবং অপরাধ প্রমাণিত হলে প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একই দিনে, অর্থাৎ আগামী ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই সমস্ত মামলা বাংলাদেশের আইন-আদালত এর ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।