ডিসেম্বর ১, ২০২৫, ০৯:৪০ এএম
রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলায় রায় ঘোষণা করা হবে আজ। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকীসহ আসামি মোট ১৭ জন।
আজ সোমবার (০১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম বেলা ১১টার পর এ মামলাটির রায় ঘোষণা করবেন।মামলায় অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।
বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরীব দেখিয়ে অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেন।
এ মামালায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে এবং দুই নাম্বার আসামি টিউলিপ সিদ্দিকী। শেখ হাসিনা এই মামলায় তিন নাম্বার আসামি।কারাবন্দী: আসামি মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন।পলাতক: বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে।প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। এ মামলাগুলোর মধ্যে তিনটির রায় হয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন