রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সজিব ওয়াজেদ জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:৪৪ পিএম

সজিব ওয়াজেদ জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয়সহ চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে।

আজ বুধবার সন্ধ্যায় ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানিয়েছেন:জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজিব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকে বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।’

জানা যায়, মামলার অন্য তিন আসামি জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে ইতোমধ্যে গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকেই জয় দেশের বাইরে ছিলেন। তদন্ত প্রতিবেদনের বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রসিকিউটর তামীমকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।