ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০৪ পিএম
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল।
এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আজ সোমবার আপিল করবে প্রসিকিউশন।প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল বিভাগে আপিল দায়ের করবে প্রসিকিউশন। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, এর আগে গত ২৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন