রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৪:১৩ পিএম

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট

আদালত প্রাঙ্গণ।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. ওহিদুজ্জামান এই চার্জশিট জমা দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।মামলাটির তদন্তের অংশ হিসেবে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সিআইডি থেকে সংগ্রহ করা হয়েছিল। গত শনিবার তদন্তকারী কর্মকর্তা সব ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর চার্জশিট চূড়ান্ত করেন। 

প্রধান আসামি সোহেল রানা ঘটনার পরপরই গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে তার স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে অভিযুক্তরা কারাগারে রয়েছেন। দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।