সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
বিমানবন্দরে বাধা মামলা

মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৩:১৭ পিএম

মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পাঁচের বিচারক সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে জামিন শুনানিতে আসামিপক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী।

শুনানিকালে আইনজীবীরা দাবি করেন, তাদের মক্কেলকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে কারাগারে আটকে রাখা হয়েছে। তারা যুক্তি তুলে ধরে আদালতকে জানান, মামলার এজাহারে উল্লেখিত ধারাগুলোর মধ্যে একটি বাদে বাকি সব ধারাই জামিনযোগ্য। ফলে আইনগতভাবে তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন।

তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতা ও উভয় পক্ষের দীর্ঘ শুনানি পর্যালোচনা করে বিচারক জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন।

এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাস এলাকার নিজ বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে বিমানবন্দর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়ায় তিনি কারাগারে রয়েছেন।