অক্টোবর ২১, ২০২৫, ০৪:৪৭ পিএম
দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই ঐতিহাসিক শুনানি শুরু হয়।
আজ শুনানির প্রথম দিনে আবেদনকারীদের পক্ষে (সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি) বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।শুনানিতে ড. শরীফ ভূঁইয়া আদালতকে বলেন, “১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। সেই রায়টি ছিল আইনগত ও কাঠামোগতভাবে ভুল এবং আইনের ভুল ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত।
যার ফলে বিগত বছরগুলোতে দেশে আর কোনো বৈধ নির্বাচনই অনুষ্ঠিত হয়নি।” তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে যুক্তি তুলে ধরেন।ই মামলার অপর আবেদনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের পক্ষে এবং রাষ্ট্রপক্ষেও পর্যায়ক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) বাতিল ঘোষণা করে রায় দেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করলে, সেই রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনগুলো পুনরুজ্জীবিত করা হয় এবং গত ২৭ আগস্ট আপিল বিভাগ আবেদনগুলোকে শুনানির জন্য গ্রহণ করেন।আংশিক শুনানি শেষে আদালত এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার (২২ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন