ডিসেম্বর ২, ২০২৫, ০৯:৫১ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গতকাল সোমবার (০১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, "আমি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছি না, কেন?"—এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন।
দীর্ঘদিন ধরে অনেকেই তাকে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। এমনকি কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর কথা বললেও ফাওজুল কবির খান তা গ্রহণ করেননি। নির্দলীয় থাকার পেছনে তিনি তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন:
১. রাজনীতিবিদদের প্রতি সম্মান: "সারাজীবন আমার কোনো দলীয় রাজনীতির সঙ্গে সংস্পর্শ ছিল না। রাজনীতিবিদদের বঞ্চিত করে, আমি হঠাৎ উড়ে এসে জুঁড়ে বসতে চাই না। তাই আমি নির্দলীয় মানুষ হিসেবেই বাকি জীবন কাটাতে চাই। উপদেষ্টা হিসেবে আমি নিরপেক্ষতার শপথে আবদ্ধ।
২. স্বার্থের সংঘাত: তিনি বলেন, উপদেষ্টা হিসেবে সন্দ্বীপের জন্য তিনি কিছু কাজ করলেও, সরকারি দায়িত্ব পালন করে ব্যক্তিগত সুবিধা নিতে পারেন না। এখানে একটি স্বার্থের সংঘাত রয়েছে।
৩. তরুণদের সুযোগ: তার বয়স সংসদ সদস্য হওয়ার অনুকূল নয়। তিনি চান, "অপেক্ষাকৃত তরুণ, মেধাবী, সৎ ও সন্দ্বীপকে ভালোবাসেন এমন কাউকে আপনারা বেছে নেবেন।"
পোস্টে তিনি তরুণ, মেধাবী ও সৎ প্রজন্মকে রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান এবং জনগণের আস্থা ও ভালোবাসায় আপ্লুত বলে জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন