রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:২৬ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর

জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। তিনি মনে করেন একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য এই গণভোটে ইতিবাচক রায় দেওয়া অত্যন্ত জরুরি।

ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন যে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ দিন। 

একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গন ও ইংরেজি ভাষাভাষী অনুসারীদের জন্য তিনি ইংরেজিতেও স্লোগান যুক্ত করে বলেন আগামীর বাংলাদেশের জন্য হ্যাঁ বলুন। তার এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

তার অনুসারী ও সাধারণ নেটিজেনরা এই আহ্বানকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন।