মে ৬, ২০২৬, ০৪:০১ পিএম
গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করার ঘোষণা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকাল ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।রফিকুল ইসলাম মাদানী জানান, আল্লাহকে ভয় এবং গোনাহ থেকে দূরে থাকতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার পথে খুঁজে না পেতেই তিনি বিয়ের পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেন।ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে।
এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।’নিজের প্রথম স্ত্রীর বিষয়ে মাদানী উল্লেখ করেন, এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং বিষয়টি ভাবলে তার নিজেরও খারাপ লাগছে।
তিনি জানান, তাদের আড়াই বছরের সংসারে কখনো কোনো অভিযোগ ছিল না এবং তারা একে অপরের সুখের কারণ ছিলেন। দ্বিতীয় বিয়ের জন্য তিনি দীর্ঘ সময় ধরে তার প্রথম স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন।ইনসাফ কায়েম করাকে বিয়ের সবচেয়ে বড় শর্ত উল্লেখ করে রফিকুল ইসলাম মাদানী আরও লিখেন, ‘আমি আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করি, যেন তিনি আমাকে সেই তাওফিক দেন। যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি।
সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার দুই পরিবারকে ধৈর্য দান করেন এবং তিনি ইনসাফের সাথে সংসার পরিচালনা করতে পারেন। এর আগে বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছিলেন এই বক্তা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন