বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারত থেকে পুশ ইন হওয়া সখিনা বেগমকে জামিন দিলেন আদালত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:০৮ পিএম

ভারত থেকে পুশ ইন হওয়া সখিনা বেগমকে জামিন দিলেন আদালত

ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা আলোচিত সখিনা বেগমকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই জামিন মঞ্জুর করেন।

এর মাধ্যমে দীর্ঘ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর সখিনা বেগম মুক্তি পেলেন।এদিন সকাল ৯টায় সখিনা বেগমকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর পৌনে ২টায় শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়।

আদালতে সখিনা বেগমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক।প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন করা হলেও ওইদিন তা মঞ্জুর হয়নি।

সখিনা বেগমকে সাড়ে পাঁচ মাস আগে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে আটক করেছিল ভারতের আসাম পুলিশ। তাকে আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাসা থেকে পুলিশ নিয়ে গিয়েছিল। এরপর তাকে পরিবারের কাউকে না জানিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয় এবং পরে তাকে বাংলাদেশে পুশ ইন করা হয়।