বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুক্রবার থেকে টঙ্গীতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৪২ পিএম

শুক্রবার থেকে টঙ্গীতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এই জোড় শুরু হবে। ইজতেমা শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)।

তাবলীগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়।

এটি তাবলিগ জামাতের একটি ঐতিহ্য, যা দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোর বিশেষ আয়োজন।

কারগুজারি ও রাহবারি: এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান।কাজের নকশা: এখান থেকেই সারাবছরের কাজের সঠিক নকশা ও দিক-নির্দেশনা নির্ধারিত হয়।এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।

জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে করে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনিও মোতায়েন করা হয়েছে।