ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৩৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে একটি পত্র জারি করা হয়েছে।
এই নির্দেশনার মধ্য দিয়ে জাতীয়ভাবে অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করার উদ্যোগ নেওয়া হলো।মন্ত্রণালয় থেকে জারি করা ওই পত্রে বলা হয়েছে,
"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরকার তার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।পত্রে আরও নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়, তার আশু রোগমুক্তি কামনা করে আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার দেশের সকল মসজিদে জুমআর নামাজের পর বিশেষ দোয়া এবং সুবিধামত সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বের রোগমুক্তি কামনায় সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন