সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:২৪ পিএম

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ: আসিফ মাহমুদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি এই মন্তব্যটি তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে করেছেন, যা জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপদেষ্টা তার পোস্টে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপোসহীন ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোসহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব।

 আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, "এরশাদবিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।"তিনি আরও বলেন, "দেশ তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। আমরা তাকে হারাতে চাই না।" বর্তমানে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করে এই জাতীয় নেতা বলেন,

"গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য সারাদেশের দেশবাসীর দোয়া কামনা করছি।" অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার এই মন্তব্য অসুস্থ রাজনীতিবিদের প্রতি জাতীয় সহমর্মিতা এবং সম্মান প্রদর্শনের বার্তা বহন করে। বেগম খালেদা জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অপেক্ষায় আছেন।