ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৯ পিএম
প্রবাসীদের বিশেষ অনুরোধে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা সংশোধন করার সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা তাদের ঠিকানা সংশোধন করতে পারবেন।
উক্ত তারিখের পরে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না বলে আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার দেওয়া ঠিকানা সঠিক না হলে আপনি পোস্টাল ব্যালট পাবেন না। তাই ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা ঠিক করার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে 'এডিট' অপশন যুক্ত করা হয়েছে।
প্রবাসীরা 'এডিট' অপশনে গিয়ে তাদের ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা সংশোধন করতে পারবেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে ইসি এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন