ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৫৭ পিএম
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করা একজন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আশা প্রকাশ করেন, শনাক্ত হওয়া ব্যক্তিকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন,এ ঘটনার তদন্ত চলছে, এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। তবে গুলি করা একজন শনাক্ত: শিগগিরই গ্রেপ্তার করা হবে।”তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসমান হাদির ওপর হামলায় অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন