ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:২৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তপশিল ঘোষণা করেছেন। তবে বাংলাদেশের সংবিধান ও নির্বাচনের আইন অনুযায়ী, দেশের সব নাগরিক যেমন নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
তেমনি ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট কারণে অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে নিবন্ধিত ভোটার ১ হাজার ২৩৪ জন।
নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো নাগরিক ভোটার হতে পারেন এবং যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে, তারাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তবে ভোটার তালিকা আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন নাগরিকের ভোটাধিকার বাতিল হতে পারে:
| অযোগ্যতার কারণ | আইনি ভিত্তি |
| অপ্রকৃতিস্থতা/মানসিক অক্ষমতা | উপযুক্ত আদালত যদি কোনো ব্যক্তিকে অপ্রকৃতিস্থ বা মানসিকভাবে অক্ষম ঘোষণা করেন, তাহলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। |
| দেউলিয়াত্ব | দেউলিয়া ঘোষিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি দায়মুক্তি না পেলে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। |
| বিদেশি আনুগত্য | বাংলাদেশের কোনো নাগরিক যদি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলে তিনি বাংলাদেশের ভোটার হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। |
| আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত | ভোটার তালিকা আইনের ১৩-এর ‘ঘ’ ধারা অনুযায়ী, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। |
প্রসঙ্গত, কারাগারে বন্দি ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা অনলাইনে ভোটার নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বধারীদের জন্য বাংলাদেশের আইনে নির্দিষ্ট বিধান রয়েছে:ভোটাধিকার: দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম থাকলে এবং বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ না করলে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন।
প্রার্থী হওয়া: তবে দ্বৈত নাগরিকরা বাংলাদেশের কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলও করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন