রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

প্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:০৯ পিএম

প্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন।

এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা চাইলে তাদের ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন।

তাদের বিশেষ নিরাপত্তার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে।তিনি জানান, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। তিনি হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেন:যদি কেউ তার

সন্ধান দিতে পারেন, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।”হামলায় জড়িত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদির ওপর হামলাকে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে মনে করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের নিরাপত্তা দরকার, সরকার দেবে।