রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় : ডিএমপি কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:০৬ পিএম

রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় : ডিএমপি কমিশনার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের লোক—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন,আমি শুনেছি, বোগাস কথাবার্তা। ভুয়া, আমি এমন কোনো কথাবার্তা বলিনি। ইতোমধ্যে একটা রিজয়েন্ডার দেওয়া হয়েছে।”

কমিশনার শেখ সাজ্জাত আলী এই ভুল তথ্যের উৎস সম্পর্কে বলেন, “এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখেই তিনি

ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়িয়েছেন।”

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।রিজভী দাবি করেন, “আজকে পুলিশ কমিশনার বলছেন যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, সে শিবিরের লোক।” তিনি প্রশ্ন তোলেন, এটি যখন রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা বলছে, তখন ফেসবুকে একটি মহল তদন্তের আগেই কেন মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

রিজভী অভিযোগ করেন, ঘটনার মাত্র এক ঘণ্টা পরই ফেসবুকে একটি মহল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ বলে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে পোস্ট দেওয়া শুরু করে।রিজভী বলেন,পরিকল্পিত হামলা: হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল এবং তার ছবি দেখা গেছে সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে।

 তিনি অভিযোগ করেন, একটি মহল ৫ আগস্টের পর মব কালচার তৈরি করেছে এবং তারা এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক। তিনি অবিলম্বে এই ঘৃণ্য হামলার বিচার দাবি করেন।