ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ রবিবার (১৪ ডিসেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, সার্বিক নিরাপত্তার জন্য বৈঠকে উপস্থিত থাকবেন:
পুলিশ কমিশনার
আইজিপি (পুলিশ মহাপরিদর্শক)
বিজিবির প্রধান
স্বরাষ্ট্র সচিব
আইন সচিব
এমটিএমসি প্রধান
উল্লেখ্য, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব অফিস ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে।
এই উদ্যোগের মূল কারণ হলো, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি গুলি করে পালিয়ে যান। মাথায় গুলিবিদ্ধ হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে ইসি নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন