ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:০৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনি সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধি দলের উত্থাপিত প্রতিটি দাবিই যৌক্তিক।
তিনি বলেন,আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।”
ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,সবকিছু তো এখানে বলা যাবে না।তিনি গুরুতর আহত হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, "আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এজন্য দোয়া কামনা করছি।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন