ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৪৭ পিএম
দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে, যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।
যসব আবেদনকারীর আজ (১৭ ডিসেম্বর) ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, ভুক্তভোগী আবেদনকারীদের পরবর্তী একটি তারিখে নতুন স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে।সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।যোগাযোগের মাধ্যম: ভিসা সংক্রান্ত আরও তথ্যের জন্য আইভিএসির ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর (০৯৬১২ ৩৩৩ ৬৬৬ / ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬)-এ যোগাযোগ করতে বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন