ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৫৯ পিএম
ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘জুলাই ঐক্য’ আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পদযাত্রাটি রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ মিছিলটি হাইকমিশনের দিকে এগোতে বাধা দিলে জুলাই ঐক্যের নেতাকর্মীরা মধ্য বাড্ডাতেই অবস্থান নেন।
এ সময় পূর্বঘোষিত পদযাত্রাটি একটি বিশাল বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। নেতাকর্মীরা সেখানে রাজপথ অবরোধ করে আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা। বক্তারা দাবি করেন:
শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাড্ডা ও পার্শ্ববর্তী এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।পদযাত্রা ও সমাবেশের কারণে রামপুরা-বাড্ডা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও সাধারণ মানুষের মধ্যে সংহতির চিত্র লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন