বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কবি নজরুলের পাশে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:৩২ পিএম

কবি নজরুলের পাশে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরিবারের দাবির প্রেক্ষিতে এবং ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী এই বীর মুক্তিযোদ্ধাকে যথাযথ মর্যাদায় দাফন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে: আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির বিশাল জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চ এক বার্তায় জানায়।

শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। হিমাগারে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ হাদির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট্রাল মসজিদে আনা হবে। তবে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।ইনকিলাব মঞ্চ দেশপ্রেমিক ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে আন্দোলন ও শোক কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে।

তারা বিশেষভাবে সতর্ক করে বলেছে:আমাদের আন্দোলনে যেন কোনো অশুভ গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং কোনো সহিংসতার সুযোগ না পায়, সেদিকে সজাগ থাকতে হবে।উল্লেখ্য, এর আগে হাদির শেষ ইচ্ছে অনুযায়ী তাঁকে তাঁর বাবার কবরের পাশে দাফনের কথা থাকলেও, পরিবারের পরিবর্তিত দাবি ও জাতীয় সম্মানের কথা বিবেচনা করে কবি নজরুলের পাশে সমাহিত করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো।