বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪৯ পিএম

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আগামীকাল বুধবার সকালেই ঢাকা পৌঁছাবেন।

তাঁরা সরাসরি জাতীয় সংসদ ভবন এলাকায় যাবেন এবং সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় ও কূটনৈতিক শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই দুই শীর্ষ নেতার আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে জানাজাস্থল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।