জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৩২ এএম
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই বিশালাকার আয়োজন করা হয়েছে।
সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোসহ যুক্তরাজ্য, মালয়েশিয়া ও মালদ্বীপের ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিশেষ অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
সভাপতিত্ব: ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
বক্তা: শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম।
ইউজিসি জানিয়েছে, এই সম্মেলনের প্রধান লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা কমিশনগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা এবং উচ্চশিক্ষার মানকে বৈশ্বিক পর্যায়ে উন্নীত করা।
তিন দিনের কর্মসূচি:
প্রথম দিন উচ্চশিক্ষার সুশাসন, গুণগতমান এবং গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা।
দ্বিতীয় দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বয়, স্মার্ট লার্নিং, এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ।
শেষ দিন উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা এবং ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
এই সম্মেলনটি বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এখান থেকেই আগামীর স্মার্ট লার্নিং ইকোসিস্টেম ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধির নতুন পথরেখা তৈরি হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন