জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে টানা চার দিনের দীর্ঘ ছুটির এক বিশেষ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির তালিকা এবং ক্যালেন্ডার অনুযায়ী, শবে বরাতের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগটি কাজে লাগানো যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শবে বরাতের কারণে ওই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
যেভাবে মিলবে চার দিনের ছুটি: হিসাব অনুযায়ী, যদি ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাতের ছুটি থাকে এবং এর পরের দুই দিন অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকে, তবে মাঝখানের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিনের বাড়তি ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি নিশ্চিত হবে। অর্থাৎ ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ বিরতি পাওয়ার সুযোগ থাকছে সরকারি চাকুরিজীবীদের।
তবে শবে বরাতের বিষয়টি সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত তারিখ নির্ধারিত হলে এই ছুটির বিষয়টি নিশ্চিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা: জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে এটি চাঁদ দেখার সাপেক্ষে পরিবর্তন হতে পারে। দীর্ঘ কর্মব্যস্ততার পর এই ছুটিতে চাকুরিজীবীরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং ধর্মীয় আচার পালনের সুযোগ পাবেন।
সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে প্রজ্ঞাপনের বিষয়ে আগে থেকে সচেতন হতে বলা হয়েছে, যাতে তারা তাদের দাপ্তরিক কাজের পরিকল্পনা যথাযথভাবে করতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন