সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ০২:৩৩ পিএম

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রী জানান, এই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

বর্তমানে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ চলছে।পদ্মা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হবে। 

বাংলাদেশের জন্য পদ্মা ব্যারেজ অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনে এই প্রকল্পের অধীনে কী কী কাজ সম্পন্ন হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।