রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

জাতীয় ডেস্ক

মে ১০, ২০২৬, ১১:০১ এএম

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

সৌদিতে হজযাত্রীদের আগমন।

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান। রোববার (১০ মে) সকালে হজ সম্পর্কিত হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, তিনটি এয়ারলাইনস এই হজযাত্রীদের বহন করছে। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।প্রাপ্ত তথ্যে দেখা যায়, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন। 

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কোটা নির্ধারিত রয়েছে।দেশের ৬৬০টি এজেন্সি এবারের হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়। ৪১৯ জন হজযাত্রী নিয়ে সেই ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে অবশিষ্ট হজযাত্রীদের পরিবহনে ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে।