মে ১২, ২০২৬, ০৯:১৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকার মহোদয়কে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
মঙ্গলবার (১২ মে) রাতে এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে স্পিকার তার জীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, বিয়ের দাওয়াত গ্রহণের পাশাপাশি স্পিকার ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্পিকার আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নতি হোক ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দেশের গণতান্ত্রিক চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা করেন।
উল্লেখ্য যে, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বর্তমানে বেশ আলোচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। এর কিছুদিন আগেই তিনি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাকেও তার বিয়ের আমন্ত্রণপত্র প্রদান করেছিলেন। স্পিকারের সাথে এই সৌজন্য সাক্ষাৎ এবং বিয়ের দাওয়াত প্রদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন