মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

একদিনে দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৭:১৪ পিএম

একদিনে দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একদিনে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর বা ভিসি নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিতে আগের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদটি আগে থেকেই ফাঁকা ছিল, যেখানে নতুনভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নতুন ভিসি নিয়োগ পাওয়া ১১টি বিশ্ববিদ্যালয় হলো— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট), বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

এছাড়া এই তালিকায় রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পর্যায়ক্রমে পরিবর্তন আনা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এবার একযোগে এই ১১টি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রশাসনিক প্রধান নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়।