শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

কৃষকের সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৮:২০ পিএম

কৃষকের সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ

চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে এক সমাবেশে সাধারণ এক কৃষকের পাশে বসিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সাইফুল ইসলাম লিটন নামের ওই কৃষককে মঞ্চে ডেকে নিয়ে নিজের পাশে বসান সরকারপ্রধান।

অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সুখ-দুঃখের কথা শোনেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এই আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসতে পারা এবং নিজের কথা সরাসরি বলতে পারাকে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। 

খোর্দ্দ খাল পুনঃখনন ও প্রধানমন্ত্রীর এই সমাবেশ ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই দূর-দূরান্তের মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেন।সমাবেশে দেশের প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে আধুনিক করার ওপর জোর দেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশকে আরও বেশি খাদ্য উদ্বৃত্ত ও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দেন সরকারপ্রধান।