মে ২০, ২০২৬, ১০:৩৫ এএম
গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে পৌঁছানোর পর বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।অনুষ্ঠানের শুরুতেই তিনি সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে একটি আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এরপর অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে তিনি বাহিনীর সদস্যদের কাছ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় আনসার ও ভিডিপির চৌকস দলগুলো তাকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন