অক্টোবর ২১, ২০২৬, ১২:৪৮ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গত তিন দিনে পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৯৬টি দুর্গামন্দির পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে মন্দিরগুলোর পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন দলীয় প্রতিনিধিরা।
এসব মন্দির পরিদর্শন ও অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। এ সময় তাঁর সঙ্গে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
এছাড়াও কার্যক্রমে অংশ নেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারি রুবেল, পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সোয়েব আলী সবুজ ও হায়াতুন আলম এবং পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন