রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৪:০৭ পিএম

অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত বিশাল সমাবেশে বক্তব্যকালে তিনি এই কড়া বার্তা দেন। 

বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার ইঙ্গিত দিয়েছেন সরকার প্রধান।আইনের শাসন সুসংহত করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন যে বর্তমান সরকার দেশে শতভাগ আইনের শাসন নিশ্চিত করতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তবে যেকোনো বা আইনি পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সরকারি নিয়ম-কানুন ও আইনি প্রক্রিয়া রয়েছে। 

কোনো অন্যায়কারীর বিচার করতে হলে কিংবা তাকে আইনানুযায়ী শাস্তি দিতে হলে রাষ্ট্রকে সেই প্রতিষ্ঠিত বিধিমালা মেনেই অগ্রসর হতে হয়। গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।জনভোগান্তি তৈরি করে রাস্তা-ঘাট বন্ধ করার এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করছে, তারা মূলত দেশের প্রচলিত আইনের শাসনকে সরাসরি বাধাগ্রস্ত করছে। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছে। সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।