বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঈদযাত্রা নিয়ে বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৪:২৮ পিএম

ঈদযাত্রা নিয়ে বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

ঢাকা রেলওয়ে স্টেশন।

ঈদুল আজহা উপলক্ষে চলমান ঈদযাত্রায় বড় ধরনের বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

সামগ্রিকভাবে রেল যোগাযোগ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী।মন্ত্রী বলেন, সকালে তিনটি ট্রেন সামান্য দেরিতে চলেছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা স্লিপ করার পেছনে কারণ ছিল রেললাইনের ওপর শুকনা খড় থাকা। 

রিলিফ ট্রেন পাঠিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে। ট্রেন চলাচলে তেমন কোনো বড় জটিলতা সৃষ্টি হয়নি।রেলওয়ের সক্ষমতা বর্তমানে সীমিত।প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে। 

ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা নেওয়ায় আরও প্রায় চার হাজার মানুষ বাড়তি সুবিধা পাচ্ছেন। যদিও যাত্রীচাপ অনেক বেশি হওয়ায় তা সামলানো চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি। অনলাইনে টিকিটিং ব্যবস্থায় কোনো সিন্ডিকেটের সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রী।