বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ: রেলমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৫:০৭ পিএম

ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ: রেলমন্ত্রী

রেলমন্ত্রী

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন। মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়ার বিশেষ কার্ড উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে নারীদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।রেলমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আজ থেকে চট্টগ্রাম ও সিলেটের দুটি ট্রেনে নারীরা আলাদা কোচে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

 পর্যায়ক্রমে ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই সুবিধা যুক্ত করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।যাত্রীসেবা নির্বিঘ্ন করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী দুই দিনে ঢাকা থেকে দেড় কোটির বেশি মানুষ বাড়ি ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রী জানান, বাসের টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা যাত্রীদের জন্য কষ্টকর। 

ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিষয়ে তিনি বলেন, বর্তমানে পর্যাপ্ত গাড়ি না থাকলেও পর্যায়ক্রমে এসব যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে। নিরাপদ ও আরামদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে রেল ও সড়ক পরিবহন বিভাগকে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।দ্রুত সময়ের মধ্যে ট্রেনের সময়সূচী স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন।