বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
সামাজিক সুরক্ষা

এশীয় উন্নয়ন ব্যাংক সম্মেলনে ফ্যামিলি কার্ড নিয়ে বক্তব্য ফারজানা শারমিন পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০১:৩৬ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক সম্মেলনে ফ্যামিলি কার্ড নিয়ে বক্তব্য ফারজানা শারমিন পুতুল

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সোশ্যাল প্রোটেকশন উইক ২০২৭-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি শুধু একটি জাতীয় উদ্যোগ নয়; এটি সর্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বৈশ্বিক প্রয়োজনের প্রতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া।

সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধি ও নীতিধারকদের সামনে দেশের সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বচ্ছতা ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্য দিয়ে সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের সাফল্য তিনি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেন।

এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত এই সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে সামাজিক নিরাপত্তা জোরদার করার উপায় নিয়ে আলোচনা চলছে।

অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা টেকসই সামাজিক সুরক্ষা বলয় তৈরিতে নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করছেন। এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ফ্যামিলি কার্ড কর্মসূচি অন্যতম কার্যকর ও প্রশংসিত উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।