রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃ’ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:৫৯ এএম

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃ’ত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করছে পুলিশ।ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ওই যুবক লাইনের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পণ্ডিত জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে স্থানীয় থানাগুলোসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।