জুন ৬, ২০২৬, ১২:১১ পিএম
জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমেই বিএসটিআইয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে।শিল্পমন্ত্রী বলেন, জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও আধুনিক করে তোলা হবে।
ভোক্তা সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্যের মান নিয়ন্ত্রণ জোরদার করা এখন সময়ের দাবি। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিএসটিআইয়ের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি।বিএসটিআইয়ের কার্যকারিতা বাড়লে উদ্যোক্তারাও উপকৃত হবেন। মান নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটি তার আধুনিকায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে বলে সভায় জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন