জুলাই ৪, ২০২৬, ০২:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছিল, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়; এটি দেশের সব মানুষের অর্জন। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।শহীদদের আত্মত্যাগই আমাদের আগামী দিনের পথ চলার শক্তি।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই মাসে যারা জীবন দিয়েছে, তাদের লক্ষ্য ছিল দেশের পরিবর্তন। যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার এ দেশের আইন অনুযায়ীই হবে। তবে তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি। খেয়াল রাখতে হবে, প্রয়োজনে সময় লাগুক, তবুও আইন অনুযায়ী যেন সঠিক বিচার নিশ্চিত হয়।
তিনি এমন একটি দেশ গড়তে চান, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার ও সম্মান পাবে এবং সবার জন্য রাষ্ট্র হবে নিরাপদ।জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে দেশ ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নিজের ও পরিবারের দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের কথা স্মরণ করে বলেন,
মা ও ভাইয়ের কাছে প্রতিশোধের কথা জিজ্ঞেস করলে তারা আমাকে বলতেন, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি। সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়াই আমাদের লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন