জুলাই ৭, ২০২৬, ০৪:৪৬ পিএম
দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রোগী ও তাদের পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাটি দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সরকারিভাবে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন এনএসআই পরীক্ষার মাধ্যমে সহজেই ডেঙ্গু শনাক্ত করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন