জুলাই ২৪, ২০২৬, ০৯:৪৬ পিএম
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার মাত্র দুই দিনের মাথায় আগামী রোববার সপরিবারে সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
পরিবারিক সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সেখান থেকে বের হয়ে তিনি সপরিবারে রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসায় উঠবেন।এর আগে গত শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান যে বিকেল পাঁচটা এক মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র তার হাতে এসে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন।
সংবিধানের বিধান অনুযায়ী তিনি ইতোমধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।২০২৩ সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে শারীরিক জটিলতার কারণে মেয়াদ পূর্ণ করার আগেই তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন