জুলাই ২৬, ২০২৬, ১০:২৬ এএম
দেশে নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়ন ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। ঘোষিত এই তহবিলের অর্থ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য নিশ্চিত করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রদেয় উদ্ভাবনী চিন্তাকে বাণিজ্যিক রূপ দিতে এবং প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগকে শক্তিশালী করতেই এই বার্ষিক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট নিয়মে ৫০০ কোটি টাকা স্টার্টআপ খাতে দেওয়া হবে। ফলে আর্থিক দিক থেকে সম্ভাবনাময় কিন্তু মূলধনের অভাবে আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত গতি পাবে।
ইতিমধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য উদ্ভাবকদের মাঝে অনুদানের অর্থ বণ্টনের প্রয়োজনীয় কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্যোক্তা সৃষ্টি ও নতুন কর্মসংস্থান বাড়াতে এই অর্থায়ন মূল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন