আগস্ট ৩, ২০২৬, ০৫:১৮ পিএম
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।রদবদলের এই তালিকায় চট্টগ্রাম ও ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জেলার জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুরের মাহবুবুর রহমানকে নরসিংদী এবং মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে।একই আদেশে র্যাবের সহকারী পুলিশ সুপার স্বপ্না বেগম ঢাকা মহানগর পুলিশে যুক্ত হয়েছেন।
মাদারীপুরের বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মো. আজম খানকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী এবং এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্টের মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না ছাড়লে ১৮ আগস্ট তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন