আগস্ট ১৩, ২০২৬, ০৪:০৭ পিএম
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনার পর এই দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুলের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলীয় ও সরকারি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এর ফলে তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন